১৫টি মূল্যবান নির্দেশাবলী - যা আপনার জীবনকে বদলে দিতে পারে ।

 ১৫ টি মূল্যবান নির্দেশাবলী ঃ


জীবন মূল্যবান, যদি আমরা তা অনুভব করতে পারি। প্রত্যেক জনে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে উচ্চ পর্যায়ে আরোহন করার চেষ্টা করে। কেউ সফল হয় – আবার কেউ বিপল হয়ে ফিরে আসে।তখন ঐ সময়টিতে নিজের জীবনকে ব্যর্থ স্বভাব প্রকৃতির মনে করে। আমার দ্বারা কিছুই হবে না। যারা এই ধারনাটা পোষণ করেন। তারা ব্যর্থ থেকে আরো ব্যর্থতায় পর্যবসিত হয়ে। তাই আপনাদের সাথে পনেরটি মূল্যবান নির্দেশনা শেয়ার করলাম । যা আপনাকে বাচাঁর স্বপ্ন দেখাতে পারে। যদি আপনি নিমোক্ত মূল্যবান নির্দেশনাগুলি অনুসরণ করেন।  

০১। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে।

০২। পরিবার দেখে বিয়ে করুন। ভন্ড পরিবার আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নেবে।

০৩। নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অংকের টাকা ধার দেবেন না। তাতে সম্পর্ক নষ্ট হবে।    ভাই বোনের কাছ থেকে টাকা ফেরৎ না পেলেও ততো দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপন জনই খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরৎ না পেলে দুঃখের সীমা থাকবে না।

০৪।স্বার্থপর বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত  হবেন না, দুটোই মূল্যহীন।

০৫। পৃথিবীতে কেউ ব্যস্ত না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর। কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাকে গুরুত্ব দিন, জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে।

০৬। কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন।

০৭। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন, স্বার্থ বিনা কেউ সুযোগ দেবে না।

০৮। সবাই সফল হবেন না, এটা মেনে নিন। সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে। সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই।

০৯। নিরাশ থাকবেন না, হাসুন, হাসিই আপনার সাইনবোর্ড, আপনার ব্রান্ডিং।

১০। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না, সফল কোন লোকই অন্য কারও মতো নয়, সবাই নিজের মতো।

১১। অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না, এরকম যারা করে তাদের প্রশ্রয় দেবেন না, কারন, তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে।

১২। কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন।লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম।

১৩। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোন শর্টকাট নেই। ধাপে ধাপে এগোন।

১৪। কিছুতেই আশাহত হবেন না। মনে রাখবেন, মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড়।

১৫। বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না।

ইংরেজীতে  জানতেঃ  Faysal's Education Counsel

মন্তব্যসমূহ